21 days of effective communication book

বই রিভিউঃ 21 Days of Effective Communication

বর্তমান বিশ্বে সবচেয়ে প্রয়োজনীয় স্কিল্গুলোর অন্যতম একটি হলো কমিউনিকেশন। যে যত ভালো কথা বলতে পারে, মানুষের সাথে ভালো যোগাযোগ করতে পারে সে তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে কথা বলা, যোগাযোগ করা এগুলো মানুষের প্রাকৃতিক গুণ।  আমাদের যোগাযোগ ব্যাবস্থা উন্নত বলেই আমরা অন্যান্য প্রজাতি থেকে অনেক বেশি এগিয়ে আছি। 

কিন্তু তাও আমাদের অনেকেরই কারো সাথে কথা বলতে গেলে “কেমন আছো , ভালো আছি “ তে থেমে যায়। কখনো কথা বলার ভঙ্গী দেখে অপরজন আমাদের কথা শুনার আগ্রহ হারিয়ে ফেলে। এসব সমস্যা সমাধানের জন্য লেখক “ Ian Tuhovsky ” অনেকগুলো কমিউনিকেশন সম্পর্কিত বই লিখেছে। তার অন্যতম একটি বই হলো “21 Days of Effective Communication” । এই বইয়ে ২১টি কথা বলার অভ্যাস ও নিয়ম বলে দিয়েছেন, পাশাপাশি সেগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয় তাও বলেছেন। যার মাধ্যমে আপনি ভালো Communicator হয়ে উঠবেন।

বইয়ের মূল অংশগুলো আমি নিচে তুলে ধরলাম –

১. মনোযোগ দিয়ে শোনা ।

২. অন্যের কথা বলার সময় তার কথার মাঝে আপনি কয়বার বাধা দিয়ে নিজে কথা বলা শুরু করেন, তা খেয়াল করুন ।

৩.সব কমিউনিটিকে সম্মান দিয়ে কথা বলা ।

৪. শব্দভান্ডার সমৃদ্ধ করা ।

৫. “ কিন্তু ’’ ব্যাবহারের পরিবর্তে এবং , এখনো শব্দ ব্যাবহার করুন।

৬. উচ্চারণের দিকে নজর দিন।

৭. সাহায্যের হাত বাড়িয়ে দিন।

৮. ধন্যবাদ বলার অভ্যাস করুন।

৯. নিজেকে সঠিক প্রমান করতে তর্ক করা বন্ধ করুন।

১০.সহজে উত্তর আসবে ,এমন প্রশ্ন করুন।

১১. কথা বলার ধরণ ও স্বরের পরিবর্তন খেয়াল করুন।

১২. ব্যাক্তির চেয়ে আচরণের দিকে নজর দিন ।

১৩. নিজের কমিউনিকেশন সিস্টেম বুঝুন।

১৪. কোন জেনারেশনের লোক কেমন আচরণ করে তা বুঝতে হবে।

১৫. ই-মেইলে যোগাযোগের সিস্টেম আয়ত্ব করুন।

১৬. নিজেকে ছোট করবেন না।

১৭. অন্যের উপদেশ নিন।

১৮. বিরক্তিকর মানুষদের দূরে রাখুন।

১৯. পাবলিক স্পিকিং ।

২০.মেডিটেশন স্কিল বাড়ান ।

২১. টিপিক্যাল আচরণ, শব্দের ব্যাবহার কমিয়ে ফেলুন ।

উপরের দক্ষতাগুলো কিভাবে অর্জন করবেন ও কিভাবে তার ব্যাবহার বাড়াবেন, তা জানার জন্য “21 Days of Effective Communication” বইটি পড়বেন।

সম্ভব হলে বইটি কিনে পড়বেন ।

বইয়ের পিডিএফ এভেইলেভেল আছে। আর ANYBOOK এপের মাধমেও ফ্রিতে পড়তে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *